• আন্তর্জাতিক

    বাণিজ্যচুক্তিভুক্ত দেশগুলোকে কিছু শুল্ক ছাড় দিয়ে ট্রাম্পের নতুন আদেশ

      আন্তর্জাকি ডেস্ক 7 September 2025 , 3:50:34 প্রিন্ট সংস্করণ

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শিল্পজাত রপ্তানি বিষয়ে চুক্তি করা বাণিজ্য অংশীদার দেশগুলোকে কিছু শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন। আদেশটি আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

    ছাড়ের আওতাভুক্ত শিল্পজাত রপ্তানির মধ্যে রয়েছে নিকেল, সোনা ও অন্যান্য ধাতু। পাশাপাশি রয়েছে ওষুধ তৈরির যৌগ ও রাসায়নিক।

    বিজ্ঞাপন

    বিশ্ববাণিজ্যব্যবস্থাকে পুনর্বিন্যাস করতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম সাত মাস শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর কাজে ব্যয় করেছেন।

    যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি কমানোর চেষ্টা করেছেন ট্রাম্প। আলোচনায় বাণিজ্য অংশীদার দেশগুলোর কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করেছেন তিনি।

    ট্রাম্পের সর্বশেষ আদেশে ৪৫টির বেশি পণ্যের শ্রেণিতে শূন্য আমদানি শুল্কের সুযোগ রাখা হয়েছে। এ সুবিধা কেবল সেসব দেশ পাবে, যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি করেছে।

    বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিভুক্ত দেশগুলোর জন্য এই ছাড় কার্যকর হবে সোমবার দিবাগত ১২টা ১ মিনিটে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের