• খেলা

    থাইল্যান্ডের মাটিতে ৩ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা

      প্রতিনিধি 24 October 2025 , 8:50:53 প্রিন্ট সংস্করণ

    থাইল্যান্ডের সাথে বাংলাদেশের খেলার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ১২ বছর পর এবার থাইল্যান্ডের মাটিতে বাংলাদেশ হারের ব্যবধান কমিয়ে এনেছে ৩-০ তে। শুক্রবার ব্যাংককে দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে থাইল্যান্ড। প্রথমার্ধে স্বাগতিকরা এগিয়ে ছিল ১-০ গোলে। ম্যাচটি কোনো মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়নি। ম্যাচের পর বাফুফে ফলাফল প্রকাশ করে।

    বিজ্ঞাপন

    প্রথম মিনিটেই গোল দিয়ে এগিয়ে যায় থাইল্যান্ড। ব্যবধান দ্বিগুণ করে ৫১ মিনিটে। এরপর ৮৬ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয় গোল দেয় স্বাগতিক মেয়েরা। বাংলাদেশের কোচ পিটার বাটলার ম্যাচে ৬টি পরিবর্তন আনেন। দ্বিতীয়ার্ধের শুরুতে তহুরা ও মুনকি আক্তারকে বসিয়ে রিপা ও সাগরিকাকে নামান কোচ। ৭০ মিনিটে এক সাথে বদল করেন ৪ জন। ডিফেন্ডার শিউলি, শামসুন্নাহার ও আফঈদাকে বসিয়ে কোচ নামান হালিমা, জয়নব রিতা, সিনহা ও নবিরন খাতুনকে।

    দুই দেশের দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ ও এপ্রিলে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রীতি ম্যাচ দুটি খেলছে বাংলাদেশ।

    উল্লেখ্য, বাংলাদেশের নারী ফুটবল কতটুকু এগিয়েছে এক যুগে, তা প্রমাণের সুযোগ ছিল থাইল্যান্ডের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে। ২০১৩ সালে ঢাকায় এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। যে ফলাফলটি আন্তর্জাতিক নারী ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের হার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা