• জাতীয়

    যমুনায় যাওয়ার পথে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পুলিশের বাধা

      প্রতিনিধি 24 October 2025 , 5:18:01 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। কিন্তু শাহবাগ মোড়ের আগে থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিয়েছে পুলিশ।

    শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।

    সরেজমিনে দেখা গেছে, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা প্ল্যাকার্ড ও স্লোগান দিতে দিতে যমুনা অভিমুখে যেতে চাইছেন। কিন্তু পুলিশের ব্যারিকেডের কারণে সামনে এগোতে পারছেন না। এসময় অনেককে ব্যারিকেড সরাতে টানাটানি এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতেও দেখা গেছে।

    সংশ্লিষ্টরা জানান, চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে এ কর্মসূচি চলছে টানা পাঁচ দিন ধরে। গত ১৯ অক্টোবর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ৪০-৫০ জন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট থালা–বাটি নিয়ে ভুখা মিছিলও করেন।

    বিজ্ঞাপন

    সংগঠনের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যমুনার দিকে যাচ্ছিলাম কিন্তু পুলিশ আমাদের পথ আটকে দিয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

    এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব আলিফ হোসেন, ডাকসুর সদস্য ও যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ কামরুজ্জামান, আব্দুল ওয়াহেদ, কামাল হোসেন পিয়াস ও প্রতিনিধি আজাদ হোসেন।

    প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

    ১. প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।
    ২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করতে হবে।
    ৩. জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক মনোনয়নে স্বাধীনতা দিতে হবে।
    ৪. সমাজসেবা অধিদপ্তরের অধীন ব্রেইলভিত্তিক শিক্ষাকার্যক্রম ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।
    ৫. প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা (সাধারণ প্রার্থীদের জন্য ৩৫ হলে তাদের জন্য ৩৭ বছর নির্ধারণ)।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন