• অপরাধ

    কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখানো যুবক গ্রেফতার

      প্রতিনিধি 20 October 2025 , 3:11:08 প্রিন্ট সংস্করণ

    শাহ আলী শিকদার (৩৫)কে ঢাকা রেলওয়ে পুলিশ গ্রেফতা
    শাহ আলী শিকদার (৩৫)কে ঢাকা রেলওয়ে পুলিশ গ্রেফতা
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা যুবক শাহ আলী শিকদার (৩৫)কে ঢাকা রেলওয়ে পুলিশ গ্রেফতার করেছে। রেলওয়ে পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

    পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর রাতে শাহ আলী শিকদার কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে আকস্মিকভাবে ধারালো চাপাতি বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়।

    বিজ্ঞাপন

    রেলওয়ে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৯ অক্টোবর গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বিভিন্ন সময়ে জনমনে ভীতি সৃষ্টির জন্য জনসমক্ষে এমন কর্মকাণ্ড করে আসছিলেন। এছাড়া, তিনি পূর্বে কয়েক মাস জেলও খেটেছেন।
    পুলিশের দুটি বিশেষ টিম রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা