• খেলা

    টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

      প্রতিনিধি 16 October 2025 , 3:45:02 প্রিন্ট সংস্করণ

    ছবি: বিসিবি
    ছবি: বিসিবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নারী ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের পঞ্চম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশাখাপত্তনমে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

    টুর্নামেন্টে এটি দুই দলেরই পঞ্চম ম্যাচ। এখন পর্যন্ত চার ম্যাচে তিন জয় ও এক পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সমান পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে ইংল্যান্ড।

    বিজ্ঞাপন

    অন্যদিকে, এখনো পর্যন্ত কেবল একটি ম্যাচ জিতে ২ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। তালিকার ষষ্ঠ স্থানে আছে নিগার সুলতানার দল।

    বাংলাদেশ একাদশ: রুবাইয়া হায়দার, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, নিশিতা আক্তার নিশি ও ফারিহা তৃষ্ণা।

    অস্ট্রেলিয়া একাদশ: এলিসা হিলি (অধিনায়ক), ফোব লিটখফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যাশলেই গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়েরহাম, এলানা কিং, মেগান স্কুট ও ডার্কলি ব্রাউন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:08 PM পোপকে আক্রমণ: হিটলার-মুসোলিনির চেয়েও নিকৃষ্ট ট্রাম্প? 1:38 PM পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রো চলাচলে নতুন সিদ্ধান্ত 1:23 PM ‘আগামী সপ্তাহ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করবে ভারত’ 1:06 PM শাহবাগ নিয়ে স্পিকারের মন্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া 12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭ 6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭