• সারাদেশ

    স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর ঢলে পড়লেন স্ত্রীও

      প্রতিনিধি 5 September 2025 , 4:39:58 প্রিন্ট সংস্করণ

    স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর ঢলে পড়লেন স্ত্রীও
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নোয়াখালীতে সেনবাগের ছায়দুল হক (৫৯) হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্ত্রীসহ পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

    এদিকে স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশায় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী বিবি মরিয়মও (৫৫)।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে ঘটে এমন হৃদয়বিদারক ঘটনা।

    মৃত দম্পতি একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং ৬ ছেলে ৩ মেয়ের জনক-জননী ছিলেন।

    বিজ্ঞাপন

    কেশারপাড় ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার আবু তালেব টিপু জানান, বৃহস্পতিবার বিকালে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে বিকাল ৫টার দিকে তাকে একই উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন বিবি মরিয়ম। স্বামীর মৃত্যুর ১২ মিনিটের মাথায় কানকিরহাট হাসানপুর সড়কে অটোরিকশায় স্ট্রোক করে রাস্তায় পড়ে যান মরিয়ম। আবার তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

    ইউপি সদস্য আবু তালেব টিপু আরও জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দম্পতির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ স্তম্ভিত হয়ে পড়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি