• জাতীয়

    ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪১

      প্রতিনিধি 14 October 2025 , 6:21:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৮ জনে।এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪১ জন।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ করপোরেশনে চারজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ঢাকা দক্ষিণ করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১১৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।

    বিজ্ঞাপন

    এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৮ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ১১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৩৮ জন মারা গেছেন।

    এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১১৮ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৩ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ঢাকা বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ১১ জন ডেঙ্গুতে মারা গেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ