• অর্থনীতি

    বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

      প্রতিনিধি 10 October 2025 , 3:04:50 প্রিন্ট সংস্করণ

    সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছানোর পর অবশেষে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছানোর পর অবশেষে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। গাজায় যুদ্ধ বন্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা ও ইসরায়েলের মধ্যে চুক্তির ফলে ব্যবসা ঝুঁকি কমার প্রেক্ষিতে বিশ্ববাজারে তেলের দামে কিছুটা স্বস্তি ফিরেছে।

    রয়টার্সের প্রতিবেদন বলছে, শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৯৮ ডলারে। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২০ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমে ৬১ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে।

    বিজ্ঞাপন

    এর আগে রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তির অগ্রগতি স্থবির হওয়ার কারণে গত বুধবার (৮ অক্টোবর) প্রায় ১ শতাংশ বেড়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছায়। যা সে সময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত থাকার ইঙ্গিত দেয়।

    আরও পড়ুন: ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত?

    এরমধ্যেই বৃহস্পতিবার (৯ অক্টোবর) গাজায় যুদ্ধ বন্ধে প্রথম ধাপে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এই চুক্তির ফলে শুক্রবার কিছুটা কমলো জ্বালানি তেলের দাম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প