• অর্থনীতি

    উপদেষ্টা পরিষদে মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ খসড়া-চূড়ান্ত অনুমোদন

      প্রতিনিধি 17 January 2026 , 7:23:19 প্রিন্ট সংস্করণ

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশেষ সংবাদদাতা: ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ-২০২৬’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ।

    বিজ্ঞাপন

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এরপর বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে, এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি বলেন, এ অধ্যাদেশের আওতায় পরিচালিত ব্যাংকটি ‘সোশ্যাল বিজনেস’ বা সামাজিক ব্যবসা হিসেবে পরিচালিত হবে। এতে অর্জিত মুনাফা শেয়ারহোল্ডাররা নিতে পারবেন না বরং তা পুনরায় প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে।

    অপরদিকে, ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকা। নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা এবং দারিদ্র্য দূরীকরণই এ ব্যাংকের প্রধান লক্ষ্য।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:42 PM উত্তরার লেক রোইং ফেডারেশনকে হন্তান্তরের নির্দেশ 6:58 PM ৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস: সানিয়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 6:46 PM সরাসরি মার্কিন অবরোধ ভাঙল ইরানি ট্যাংকার: আইআরআইবি 6:31 PM হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু 5:24 PM পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং 5:14 PM বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি 4:58 PM বিশ্বমঞ্চে বড় বিস্ময়-কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপে 4:16 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘ফাইনাল’ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ 3:58 PM খেলার ‘অস্কার’ খ্যাত লরিয়াস জিতেছেন সাবালেঙ্কা, আলকারাস 3:34 PM পরীক্ষা শান্তিপূর্ণ হয়েছে, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী