• বিনোদন

    এক দশক পর মুখোমুখি হলেন বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি

      প্রতিনিধি 9 October 2025 , 2:35:01 প্রিন্ট সংস্করণ

    মুখোমুখি হলেন বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি
    মুখোমুখি হলেন বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ এক দশক পর মুখোমুখি হলেন একসময়কার জনপ্রিয় জুটি বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি। একসময় একের পর এক হিট সিনেমা উপহার দিলেও, হঠাৎ করেই পর্দা ও ব্যক্তিগত জীবনে দূরত্ব তৈরি হয়েছিল এই দুই তারকার মধ্যে। তবে সেই অভিমান এবার গলল দূর দেশে যুক্তরাষ্ট্রে।সম্প্রতি চিত্রনায়ক কাজী মারুফের বিবাহবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে দেখা হয় বাপ্পী ও মাহির। প্রায় দশ বছর পর একসঙ্গে দেখা হওয়ায় দুজনেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। পুরোনো দিনের স্মৃতি রোমন্থনের পাশাপাশি হাসি-ঠাট্টাতেও মেতে ওঠেন তারা।

    মাহি প্রায় চার মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, আর বাপ্পী সেখানে গেছেন গত মাসে। ৭ অক্টোবরের সেই অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন মার্কিন প্রবাসী বাংলাদেশি শোবিজ তারকারা, আর সেখানেই ঘটেছে বহু প্রতীক্ষিত পুনর্মিলন। ফেসবুক লাইভে বাপ্পী বলেন, আমি আর মাহি একসঙ্গে সিনেমায় যাত্রা শুরু করেছিলাম। ও আমার খুব কাছের বন্ধু। ফোনে মাঝে মাঝে কথা হলেও, দেখা হলো প্রায় এক দশক পর। ওকে দেখে সত্যিই খুব ইমোশনাল লাগছিল। ক্যারিয়ারের শুরুতে আমরা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছি।

    বিজ্ঞাপন

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা