• বিনোদন

    মুখ খুললেন রাশমিকা মান্দানা

      প্রতিনিধি 8 October 2025 , 8:29:16 প্রিন্ট সংস্করণ

    রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
    রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এখন ‘প্যান-ইন্ডিয়া’ তারকা। কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর তামিল, তেলেগু, হিন্দি— নানা ভাষায় কাজ করে চলেছেন অভিনেত্রী। কিন্তু প্রায়ই শোনা যায়, কন্নড় ইন্ডাস্ট্রিতে নাকি রাশমিকা মান্দানা নিষিদ্ধ। যে ইন্ডাস্ট্রি তাকে অভিনয়জীবনে সুযোগ করে দিল, সেই ভাষার সিনেমা থেকে কেন দূরে গেলেন অভিনেত্রী? তিনি কি সত্যিই কন্নড় সিনেমায় কাজ করার অনুমতি পান না? সম্প্রতি এ বিষয়ে নিজেই কথা বললেন রাশমিকা মান্দানা।

    বিজ্ঞাপন

    অভিনেত্রী বলেন, দেখুন— সিনেমা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার দেখা হয়ে ওঠেনি। কিন্তু সম্প্রতি আমি দেখেছি সিনেমাটি, ওদের (‘কান্তারা’ নির্মাতা) বার্তাও পাঠিয়েছি। ওরা ধন্যবাদ জানিয়ে উত্তরও দিয়েছেন।

    তবে কি কন্নড় ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ হওয়ার খবর নেহাতই রটনা?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রির অন্দরে কী ঘটছে সেটি তো সাধারণ মানুষ জানে না। ঈশ্বর জানেন, আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে ক্যামেরা লাগিয়ে রাখতে পারি না।

    তিনি বলেন, এ ছাড়া আমাদের ব্যক্তিগত মেসেজ আমরা অনলাইনে শেয়ার করার মতো মানুষ নই। ফলে কারও ব্যক্তিগত জীবন নিয়ে কে কী মন্তব্য করল, তাতে কিছু যায়-আসে না। কিন্তু ওরা আমাদের কর্মজীবন সম্পর্কে যা মন্তব্য করেন, তা শুনি এবং সেই অনুযায়ী ঠিক করার চেষ্টা করি। এখন পর্যন্ত ওই ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হইনি বলে জানান রাশমিকা মান্দানা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু