• খেলা

    ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে তাবিথ আউয়াল

      প্রতিনিধি 8 October 2025 , 5:33:46 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল
    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রীড়া প্রতিবেদক

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকে ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কোনো কমিটিতে এবারই প্রথম জায়গা পেয়েছেন তাবিথ।

    অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কমিটি ফর উইমেন্স ফুটবল চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণকে ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি নিশ্চিত করেছে। উভয় কমিটির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

    বিজ্ঞাপন

    মাহফুজা আক্তার কিরণ এর আগেও ফিফার নির্বাহী কমিটির সদস্য হিসেবে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে কাজ করেছেন।

    তাবিথ আউয়ালের কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ। কমিটিতে তাবিথ আউয়ালের পাশাপাশি বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন।

    ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটিতে কিরণ ছাড়াও ইয়েমেন, কঙ্গো, কোরিয়া ডিপিআর, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা, মার্কিন সামোয়া, গ্রেনাডা, ল্যাটভিয়া এবং অন্যান্য দেশের প্রতিনিধিরা আছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী