• রাজনীতি

    মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

      প্রতিনিধি 4 September 2025 , 12:53:22 প্রিন্ট সংস্করণ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (৩ সেপ্টেম্বর) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    গত ২১ আগস্ট চিকিৎসার জন্য তিনি ব্যাংককে যান। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুর যান। সেখানে পূর্বের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেং-এর তত্ত্বাবধানে চিকিৎসা নিতে ৩০ আগস্ট সিঙ্গাপুরে পৌঁছান।

    বিজ্ঞাপন

    ৩১ আগস্ট সিঙ্গাপুর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়ও অংশ নেন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে ২ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয় এবং ৩ সেপ্টেম্বর বিকালে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার খোঁজ-খবর নিচ্ছেন এবং ৩ সেপ্টেম্বর বিকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও তিনি কথা বলেছেন।

    নজরুল ইসলাম খানের দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:30 PM অস্থির মাদ্রিদ, অনিশ্চিত মাস্তানতুয়োনো 12:12 PM প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু 11:55 AM সিটি করপোরেশনে বিএনপির প্রশাসক নিয়োগের প্রতিবাদ গোলাম পরওয়ারের 11:49 AM ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সব আরোহী নিহত 11:35 AM মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল 11:22 AM বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা 8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান