• খেলা

    আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

      প্রতিনিধি 5 October 2025 , 1:27:29 প্রিন্ট সংস্করণ

    আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
    আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। এবারের সিরিজে দুই দল তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    আায়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ছুঁয়ে ফেলতে যাচ্ছেন একটি ঐতিহাসিক মাইলফলক। সবকিছু ঠিক থাকলে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি খেলতে যাচ্ছেন শততম টেস্ট ম্যাচ।

    বিজ্ঞাপন

    দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এটি হবে মুশফিকের ৯৯তম টেস্ট ম্যাচ। এরপর ঢাকায় ১৯ নভেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবকিছু ঠিক থাকলে, সেখানেই শততম টেস্ট খেলবেন মুশফিক।

    এখন পর্যন্ত ৯৮টি টেস্টে ১২টি সেঞ্চুরির মাধ্যমে ৬ হাজার ৩২৮ রান করেছেন তিনি। যদিও ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন মুশফিক।

    এই সিরিজ খেলতে ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে আয়ারল্যান্ড দল। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে আইরিশরা। ১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

    টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের