• খেলা

    সাকিবের অলরাউন্ড শোতে আটলান্টার দাপুটে জয়

      প্রতিনিধি 4 October 2025 , 5:22:48 প্রিন্ট সংস্করণ

    সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
    সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাইনর লিগ টি-২০ ক্রিকেটে আবারও নিজের ছন্দে ফিরলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলার পর বল হাতে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করলেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে বাল্টিমোর রয়্যালসকে ৯১ রানে হারিয়েছে আটলান্টা ফায়ার।

    প্রথমে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ তোলে আটলান্টা। দলের শুরুটা নড়বড়ে হলেও দ্বিতীয় উইকেটে ঋষি পান্ডে ও পল পালমার জুটি সামলে নেন পরিস্থিতি। পান্ডে ঝলমলে ৬৬ রান করেন, আর পালমার যোগ করেন ২৬ বলে ৩০ রান।

    বিজ্ঞাপন

    শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন সাকিব। ১৬ বলে অপরাজিত ৩০ রান করে তিনি দলকে বড় সংগ্রহে পৌঁছে দেন। শেষ ওভারে আদিল ভাট্টির বিপক্ষে টানা দুটি চার ও দুটি ছক্কায় নেন ২২ রান। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠে সাকিবের হাতে।

    রান তাড়ায় নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাল্টিমোর রয়্যালস। ওপেনার অগ্নি চোপড়া ছাড়া আর কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। বোলিংয়ে প্রথম ওভারেই উইকেট শিকার করেন সাকিব, পরে ফের আঘাত হেনে আরও দুই ব্যাটারকে ফেরান। শেষ পর্যন্ত তিনি ৩.১ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।

    বল হাতে নিখুঁত বোলিং আর ব্যাট হাতে ঝড়ো ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কার ওঠে সাকিব আল হাসানের হাতে।

    স্কোরকার্ড
    আটলান্টা ফায়ার: ১৭৫/৪ (২০ ওভার) – ঋষি পান্ডে ৬৬, সাকিব ৩০*, পল পালমার ৩০।
    বাল্টিমোর রয়্যালস: ৮৪ (১৫ ওভার) – সাকিব ৩/৬, আনশ প্যাটেল ৪ উইকেট।
    ফল: আটলান্টা ফায়ার জয়ী ৯১ রানে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি 2:01 PM ঢাবির ইফতারে থাকছে না গরু, বয়কটের ঘোষণা শিক্ষার্থীদের 1:54 PM অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক 1:44 PM কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত 1:23 PM ইফতারের পর কোন চা খাওয়া ভালো? 12:56 PM ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম 12:45 PM সংকটাপন্ন অবস্থায় বাবা, সব শুটিং বাতিল সালমানের 12:36 PM ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী 12:32 PM বিশ্বকাপের সেমিফাইনালে কোন দল কার বিপক্ষে লড়বে?