• খেলা

    আজ রোনালদোর অগ্নিপরীক্ষা

      প্রতিনিধি 23 June 2026 , 5:15:59 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফিফা বিশ্বকাপ শুরুর আগে যে কয়টি দলকে শিরোপার অন্যতম দাবিদার ধরা হচ্ছিল তাদের মধ্যে বেশ জোরেসোরে উচ্চারিত হচ্ছিল পর্তুগালের নাম। তবে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে হতাশ করেছে রবার্তো মার্তিনেজের দল। আজ ঘুরে দাঁড়ানোর মিশনে রাত এগারোটায় পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান।
    বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখে ৭২৪টি পাস দিয়েও তারা মাত্র ৭টি শট নিতে পেরেছিল।

    পর্তুগালের ড্রয়ের পর সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে। পর্তুগিজ অধিনায়ক পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও বল ছুঁয়েছেন মাত্র ২৫ বার। যা তাঁর খেলা সবশেষ ৪৩টি আন্তর্জাতিক ম্যাচের (যেখানে তিনি অন্তত ৭০ মিনিট মাঠে ছিলেন) মধ্যে সর্বনিম্ন।
    রোনালদোর প্রথম ম্যাচে হতাশাময় কাটালেও দারুণ শুরু করেছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হলান্ড, হ্যারি কেইনরা। এই তারকাদের নিজ নিজ দেশের জ্বলে ওঠার পর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে আজ রোনালদোর ওপর।
    প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তানের শুরুটাও ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছে তারা। তবে আব্বোসবের ফায়জুল্লায়েভ দেশের পক্ষে বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলটি করে ইতিহাস গড়েছেন।
    কলম্বিয়ার বিপক্ষে পুরো ম্যাচে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে মাত্র ৫ বার বল স্পর্শ করতে পেরেছিল উজবেকরা, যা বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। নকআউট পর্বের আশা টিকিয়ে রাখতে আজকের ম্যাচে অন্তত একটি ড্র প্রয়োজন তাদের।
    কোচেদের ভাবনা

    বিজ্ঞাপন

    কঙ্গোর বিপক্ষে পর্তুগালের আক্রমণভাগের দুর্বলতা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তবে কোচ রবার্তো মার্তিনেজ জানান, প্রথম ২০ মিনিট দল ভালো খেললেও পরে ছন্দ হারিয়ে ফেলে। তিনি বলেন, ‘আমরা শক্তিশালী ও মনোযোগী। দল আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ। সমালোচনা হওয়াটা স্বাভাবিক, তবে এটি আমাদের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না।‘ রোনালদোকে শুরুর একাদশে রাখা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রাখলেও মার্তিনেজ তাঁকে দলের জন্য রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছেন।
    ২০০৬ সালের বিশ্বকাপজয়ী ইতালিয়ান অধিনায়ক ও বর্তমান উজবেক কোচ ফাবিও কাণাভারো তাঁর দলের লড়াকু মানসিকতার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘পর্তুগাল ম্যাচ নিয়ন্ত্রণ করতে পছন্দ করে এবং শুরু থেকেই আক্রমণাত্মক খেলবে। আমরা জানি আমরা একটি বিশ্বমানের দলের মুখোমুখি হচ্ছি। দলকে কলম্বিয়া ম্যাচের চেয়েও বেশি লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে নামতে বলেছি, তবে মাঠে পাগলের মতো না দৌড়ে আমাদের নির্দিষ্ট কৌশল বজায় রাখতে হবে।‘
    প্রথম ম্যাচের পর ‘কে’ গ্রপের শীর্ষে রয়েছে কলম্বিয়া। এক ম্যাচ খেলে তাদের সংগ্রহ পূর্ণ ৩ পয়েন্ট। ১ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ডিআর কঙ্গো ও পর্তুগাল। কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে উজবেকিস্তান।

    সম্ভাব্য একাদশ


    পর্তুগাল শিবিরে তোমাস আরাউজো ছাড়া বাকি সবাই ফিট। প্রথম ম্যাচ মিস করা রুবেন দিয়াজও দলে ফিরছেন। উজবেকিস্তান শিবিরে কোনো ইনজুরি সমস্যা নেই।


    পর্তুগালের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১): দিয়োগো কস্তা (গোলকিপার); জোয়াও ক্যানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস; জোয়াও নেভেস, ভিতিনিয়া; বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, পেদ্রো নেতো; ক্রিস্তিয়ানো রোনালদো।


    উজবেকিস্তানের সম্ভাব্য একাদশ (৩-৪-২-১): উতকির ইউসুপভ (গোলকিপার); আব্দুকোদির খুসানোভ, আব্দুল্লাহ আব্দুল্লায়েভ, রুস্তমজন আশুরমাতভ; বেখরুজ কারিমভ, আকমাল মোজগোভয়, ওতাবেক শুকুরভ, শেরজোদ নাসরুল্লায়েভ; আব্বাসবেক ফয়জুল্লায়েভ, অস্টন উরুনভ; এলদোর শোমুরোদভ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:15 PM আজ রোনালদোর অগ্নিপরীক্ষা 4:09 PM মেসির সাথে গোল উদযাপন করা কে এই সাংবাদিক? 2:55 PM রোমেরোর চোট কতটা গুরুতর জানালেন স্কালোনি 1:25 PM মেসিকে টপকে সর্বোচ্চ গোলদাতা হতে পারেন এমবাপ্পে 1:10 PM বার্সেলোনায় যাচ্ছেন আলভারেজ! 12:26 PM ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি 12:10 PM সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে নরওয়ে 11:31 AM ইরাকের বিরূদ্ধে ফ্রান্সের ৩-০ ব্যবধানে জয় 11:11 AM মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা 5:28 PM অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড