• খেলা

    সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয়দের হারিয়ে নেপালের ইতিহাস

      প্রতিনিধি 28 September 2025 , 9:06:00 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টি-টোয়েন্টিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের জন্য আরেকটি বড় আপসেটের দিন হাজির। আইসিসির সহযোগী সদস্য নেপালের কাছে তারা প্রথমবার ফরম্যাটটিতে হারের তিক্ত স্বাদ পেয়েছে। আগে ব্যাট করা নেপাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রা। শেষমেষ তাদের দৌড় থেমেছে ১২৯ রানে।

    বিজ্ঞাপন

    ক্যারিবীয়দের এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ার দিনটি নেপালের জন্য ঐতিহাসিক বটে। এখন পর্যন্ত তারা মাত্র ৮ বার আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছে। অষ্টম ম্যাচেই প্রথম কোনো পূর্ণ সদস্য দেশকে হারানোর রেকর্ড গড়ল নেপাল। এর আগে ২০১৪ সালে তাদের কাছে যখন আফগানিস্তান টি-টোয়েন্টিতে হেরেছিল, তখন তারা ছিল সহযোগী সদস্য। অন্যদিকে, স্কটল্যান্ডের (২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ) পর দ্বিতীয় সহযোগী দেশ হিসেবে নেপালের কাছে বিষাদের দিন দেখল উইন্ডিজ শিবির।

    সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। প্রথম ম্যাচে গতকাল (শনিবার) টস হেরে আগে ব্যাট করতে নামে রোহিত পৌডেলের দল। শুরুতে দ্রুতই ২ উইকেট হারালেও অধিনায়ক রোহিত ও ‍কুশল মাল্লার ব্যাটে ঘুরে দাঁড়ায় এশিয়ান দেশটি। এরপর আবার শুরু হয় উইকেটের মিছিল। তবে শেষ পর্যন্ত ১৪৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে নেপাল। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন রোহিত।

    এ ছাড়া কুশল ৩০, গুলশান ঝা ২২ এবং দিপেন্দ্র সিং আইরে ১৭ রান করেন। বিপরীতে ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন পেস অলরাউন্ডার জেসন হোল্ডার। এ ছাড়া অভিষিক্ত লেগস্পিনার নাভিন বিদাইসি শিকার করেন ৩ উইকেট।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি