• খেলা

    এসিসি চেয়ারম্যান ‘পাকিস্তানি,’ তাই এশিয়া কাপের ট্রফি হাতে নিল না ভারত

      প্রতিনিধি 29 September 2025 , 8:53:44 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এবারের এশিয়া কাপ শুরুর আগে থেকেই ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন রুপ নেয়। আসরজুড়ে নানারকম ঘটনা উপহার দেয় দুই দল। এশিয়া কাপ শেষ হলেও দুই দলের নাটক শেষ হয়নি। বিশেষ করে ফাইনাল জিতে ভারত যে কাণ্ড ঘটিয়েছে, তা ক্রিকেটের ‘ভদ্রলোকের খেলা’ অর্থকেই নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে।

    চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর প্রায় এক ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তখনও মঞ্চেই ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। কিন্তু তিনি ছিলেন একবারেই নীরব।

    বিজ্ঞাপন

    নাটকীয়তা চরমে পৌঁছায় পুরস্কার বিতরণীর শেষ পর্যায়ে এসে। মঞ্চ থেকে নেমে হাঁটতে শুরু করেন নাকভি। তার সঙ্গে নেমে যান অতিথিরাও। কারণ হিসেবে জানানো হয়, নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে চ্যাম্পিয়ন ভারতীয় দল। এসিসি ও পিসিবি প্রধানের বাইরেও নাকভির আরেক পরিচয় পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী।

    ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, নাকভির হাত থেকে ট্রফি নিতে ক্রিকেটারদের নিষেধ করেছে ভারত সরকার। তাই পুরস্কার বিতরণী শেষে ট্রফি ভেতরে নিয়ে যাওয়া হয়। নাকভি নেমে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে উঠে ট্রফি ছাড়াই ছবি তুলেছেন। যা ক্রিকেটের ইতিহাসেই বিরলতম এক ঘটনা।

    এদিকে পাকিস্তানের খেলোয়াড়রা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে রানার্সআপের মেডেল নিয়েছেন। দলটিকে রানার্সআপের চেক তুলে দিয়েছেন নাকভি ও আমিনুল একসঙ্গে। ভারতীয় ক্রিকেটাররা বাকি পুরস্কারগুলো অন্য অতিথিদের কাছ থেকে নিয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:57 PM শহীদ আবু সাঈদ হত্যা: পলাতক মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড 12:47 PM অনিয়ম-কারচুপির অভিযোগ, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত 12:34 PM ৬ সপ্তাহ পর খুলল আল-আকসা মসজিদ 12:02 PM সংসদে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬’ পাস 11:46 AM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে 11:31 AM সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার 11:21 AM আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি 6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী