• খেলা

    শহীদ ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স

      প্রতিনিধি 20 December 2025 , 5:27:11 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির সম্মানে অনন্য এক নজির স্থাপন করেছে এবারের বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স।

    এবারের বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে তাদের অফিসিয়াল দলের জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে। শহীদ ওসমান হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে দলটি।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে না। নির্ধারিত সময়ে রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এই স্মরণীয় জার্সিটি প্রকাশ করবে।’

    বিজ্ঞাপন

    দলটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে।

    এখানেই শেষ নয়। দলটি নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠানও না করার ঘোষণা দিয়েছে। এর পরিবর্তে ফেসবুক পেজে জার্সি উন্মোচন করবে বলে জানানো হয়েছে।

    দলটির ফেসবুক পোস্টে বলা হয়, ‘ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে, জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ভক্ত সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সিটি আনভেইল করা হবে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি