• রাজনীতি

    নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বেশ প্রশ্নবিদ্ধ : সারজিস

      প্রতিনিধি 27 September 2025 , 6:25:49 প্রিন্ট সংস্করণ

    শাপলা প্রতীক দেওয়া নিয়ে নির্বাচন কমিশন চাপে থাকার কারণে ব্যাখ্যা দিতে পারছে না
    শাপলা প্রতীক দেওয়া নিয়ে নির্বাচন কমিশন চাপে থাকার কারণে ব্যাখ্যা দিতে পারছে না
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া নিয়ে নির্বাচন কমিশন চাপে থাকার কারণে ব্যাখ্যা দিতে পারছে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন সর্বশেষ বলেছে, তারা শাপলা প্রতীক দেবে না। এতে নির্বাচনের আগেই কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে।’

    শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজে পঞ্চগড় ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও খালিদ স্পিকস আয়োজিত এক দিনে জেলার ৬৪ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক উৎসবে তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন বলেছে তারা শাপলা প্রতীক দেবে না। নিশ্চয়ই তারা কোনো চাপে এই শাপলা মার্কা দিচ্ছে না। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো স্বাধীন একটি প্রতিষ্ঠান যদি মার্কা দেওয়া নিয়ে চাপের কাছে পরাজিত হয়, তাহলে নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমরা শাপলা প্রতীক অন্তর্ভূক্ত করার আবেদন করেছি।

    যেহেতু আইনগত কোন বাধা নেই আমরা আশা করি এনসিপি শাপলা প্রতীক পাবে।’
    তিনি বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। আওয়ামী লীগ তাদের পাচার করা অর্থ পাঠিয়ে মাঝেমধ্যে টোকাই দিয়ে মিছিল করাচ্ছে। এগুলো আওয়ামী লীগের মিছিল না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা