• খেলা

    আঙুল ভেঙে গেল আর্জেন্টাইন তারকার, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

      প্রতিনিধি 21 May 2026 , 1:00:36 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অ্যাস্টন ভিলাকে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জেতালেও, আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরের জন্য বড় এক দুঃসংবাদ বয়ে এনেছেন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ইউরোপা লিগের ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে ওয়ার্মআপের সময় হাতের আঙুল ভেঙে যায় এই আর্জেন্টাইন প্রাচীরের। তবে সেই তীব্র চোট ও অসহ্য ব্যথা উপেক্ষা করেই পুরো ম্যাচ খেললেন এবং দলকে এনে দিলেন ৩০ বছরের অপেক্ষার ট্রফি।

    বুধবার (২০ মে) দিবাগত রাতে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে জার্মান ক্লাব এসসি ফ্রাইবুর্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় অ্যাস্টন ভিলা। পুরো ম্যাচে ভাঙা আঙুল নিয়েই দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে নিজের ক্লিনশিট ধরে রাখেন ‘দিবু’ মার্তিনেজ। ম্যাচ শেষে জানা যায়, ফাইনালে কিকঅফের আগেই এই অনাকাঙ্ক্ষিত চোটে পড়েছিলেন তিনি।

    ম্যাচ শেষে ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের চোটের ভয়াবহতা নিয়ে মার্তিনেজ বলেন, ‘আজ আমরা যা অর্জন করেছি, সেটা সত্যিই অসাধারণ। ম্যাচের আগে ওয়ার্মআপের সময় আমার আঙুল ভেঙে যায়। জীবনে আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। বল ধরতে গেলেই আঙুলটা অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু আমি এটাকে নেতিবাচকভাবে নিইনি। ফুটবলে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের যেতে হয়।’

    বিজ্ঞাপন

    জানা গেছে, ওয়ার্মআপের সময় চোট পাওয়ার পর চিকিৎসকদের সহায়তায় কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন মার্তিনেজ। পরে আঙুলে বিশেষ ব্যান্ডেজ বেঁধেই মাঠে ফেরেন এবং কিকঅফের সময় ঠিকই গোলপোস্টের নিচে এসে দাঁড়ান। মাঠে তার এই উপস্থিতি দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। ইউরি টিলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগান রজার্সের গোলে এক ঘণ্টার মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভিলা। আর গোলপোস্টে মার্তিনেজ অতন্দ্র প্রহরী হয়ে থাকায় ম্যাচে ফেরার কোনো সুযোগই পায়নি ফ্রাইবুর্গ।

    তবে ইউরোপা লিগ জয়ের আনন্দ ছাপিয়ে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আগামী জুনে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের একদম আগমুহূর্তে আঙুল ভেঙে যাওয়ায় আর্জেন্টিনার হয়ে আলবিসেলেস্তেদের গোলপোস্ট সামলানো নিয়ে স্বাভাবিকভাবেই শঙ্কায় পড়ে গেছেন বিশ্বজুড়ে থাকা কোটি ভক্ত।

    অবশ্য নিজের এই চোট নিয়ে খুব একটা চিন্তিত নন খোদ বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। হাসিমুখেই শঙ্কার কথা উড়িয়ে দিয়ে মার্তিনেজ বলেন, ‘ইউরোপা জিতে আমি ভীষণ খুশি। এখন সময় সতীর্থদের সঙ্গে ঐতিহাসিক এই জয় উদযাপন করার। এই ক্লাবের সমর্থকরা অনেক দিন এমন আনন্দ পায়নি। এই উদযাপনের পর আমার পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপে।’

    মার্তিনেজ ভক্তদের আশ্বস্ত করলেও, আলবিসেলেস্তেদের মেডিকেল টিম এখন তার আঙুলের এক্স-রে রিপোর্ট ও পুনর্বাসনের সময়ের দিকে কড়া নজর রাখছে। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপের বিমানে চড়তে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:00 PM আঙুল ভেঙে গেল আর্জেন্টাইন তারকার, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা 12:18 PM যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 11:44 AM রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ 11:30 AM শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ 5:03 PM তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার : প্রধানমন্ত্রী 4:49 PM গোপনে নারী ফুটবলারদের ভিডিও ধারণের অপরাধে আজীবন নিষিদ্ধ কোচ 4:22 PM এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড 2:55 PM আমিরাত-ইসরায়েল, গঠন করল যৌথ অস্ত্র তহবিল 1:37 PM ছিলেন অন্তঃসত্ত্বা, ১৭ দিনে ‘দোলা রে দোলা’ গানের শুটিং করেন মাধুরী 1:08 PM পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বার্তা