• খেলা

    নতুন কুঁড়ি স্পোর্টস: পায়ের জাদুতে দলকে ফাইনালে নিলেন প্রতিভাবান দেব মন্ডল

      প্রতিনিধি 18 May 2026 , 12:11:21 প্রিন্ট সংস্করণ

    ছবিঃ ক্যাপ্টেন্স টিভি
    ছবিঃ ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাবার সাইকেল মেরামতের দোকানে টুংটাং শব্দের মাঝে যে ছেলেটি বড় হয়েছে, তার পায়ে এখন পুরো বরিশালের ফুটবলপ্রেমীরা নতুন স্বপ্ন দেখছেন। অভাবের সংসার, নেই কোনো নামী একাডেমি বা পেশাদার কোচের অধীনে অনুশীলনের সুযোগ-তবুও স্রেফ অদম্য ইচ্ছা আর সহজাত প্রতিভা দিয়ে চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ মাতিয়ে চলেছেন উজিরপুরের নবম শ্রেণীর ছাত্র দেব মন্ডল।

    সরকারি উজিরপুর বারো বাইকা মডেল ইনস্টিটিউশনের এই শিক্ষার্থীর ফুটবল প্রতিভা এখন ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচনার বিষয়। চলমান এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে উজিরপুর উপজেলার হয়ে মাঠ কাঁপিয়ে প্রথমে নজর কাড়েন দেব। উপজেলা পর্যায়ে দুর্দান্ত খেলে ২টি গোল করে এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সরাসরি জায়গা করে নেন বরিশাল জেলা কিশোর দলে।

    বিজ্ঞাপন

    জেলা দলে সুযোগ পেয়েই নিজের জাত চেনাতে ভুল করেননি এই তরুণ স্ট্রাইকার। বরিশাল আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্বোধনী ম্যাচেই পিরোজপুর জেলা দলের রক্ষণভাগকে চূর্ণ-বিচূর্ণ করে দেন তিনি। তার জাদুকরী হ্যাটট্রিকে (৩ গোল) বরিশাল জেলা কিশোর দল ৩-১ গোলের বড় ব্যবধানে পিরোজপুরকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট কাটে।

    দেবের এই অবিশ্বাস্য পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই প্রথম সেমিফাইনালে পটুয়াখালী জেলা দলের মুখোমুখি হয় বরিশাল। সেখানেও দলের ৩-১ গোলের জয়ে দেব মন্ডল আরও একটি চোখ ধাঁধানো গোল করে দলকে ফাইনালে তোলার গৌরব অর্জন করান।

    মিন্টু চন্দ্র মন্ডল ও জোছনা চন্দ্র মন্ডলের সন্তান দেবের এই উঠে আসার গল্পটা মোটেও সহজ ছিল না। কোনো প্রাতিষ্ঠানিক বা একাডেমিক কোচিং ছাড়াই উজিরপুরের চেনা মাঠগুলোতে প্রাকটিস করেই সে আজ এই পর্যায়ে এসেছে। দেশের ফুটবলে তার অনুপ্রেরণা জাতীয় দলের ফরোয়ার্ড মোঃ রাকিব হোসেন, আর বিশ্বমঞ্চে সে বুঁদ হয়ে থাকে লিওনেল মেসির পায়ের জাদুতে।

    বিস্ময়কর এই প্রতিভার স্বপ্ন আকাশছোঁয়া। শান্ত ছেলেটি যখন মাঠে নামে, তখন তার লক্ষ্য থাকে একটাই—একদিন লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করা। নতুন কুঁড়ি স্পোর্টসের এই মঞ্চ যদি দেব মন্ডলের মতো প্রতিভাকে সঠিক গাইডলাইন দিতে পারে, তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশ দল যে একজন জাত স্ট্রাইকার পেতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। আপাতত সবার চোখ টুর্নামেন্টের ফাইনালের দিকে, যেখানে বরিশালের এই বিস্ময় বালকের পা থেকে আরও একটি দুর্দান্ত ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা