• খেলা

    কোলম্যানকে নিয়োগের সবশেষ আপডেট জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

      প্রতিনিধি 18 May 2026 , 11:23:49 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে নাটকীয়তা কাটছেই না। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের জন্য ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের ব্যাপারে বেশ আন্তরিক বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। উচ্চ বাজেটের হওয়া সত্ত্বেও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ইউরোপিয়ান এই কোচের পক্ষেই রয়েছেন। এরপরও কোলম্যানকে কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছে না তাবিথ আওয়ালের ফেডারেশন।

    রোববার (১৭ মে) বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধন করতে গিয়ে ফুটবল কোচ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘আমরা যাকে (কোলম্যান) নেয়ার জন্য মানসিকভাবে প্রস্ততি নিয়েছি, তার বিষয়ে সার্বিকভাবে ফেডারেশন যে সহযোগিতা চেয়েছে, তা প্রদান করার জন্য আমরা প্রস্তুত। কিন্তু আমি বাফুফে থেকে জানলাম তার যে এজেন্ট রয়েছে, তার সঙ্গে এখনও বোঝাপড়া হয়নি।’

    বিজ্ঞাপন

    ফুটবল বিশ্বে খেলোয়াড়-কোচ চুক্তিতে এজেন্ট বড় ভূমিকা রাখেন। বাফুফে দুই বছরের জন্য কোলম্যানকে কোচ নিয়োগ করতে চায়। এজন্য কোলম্যানের এজেন্ট বড় অঙ্কের টাকা দাবি করেছে। যা বহন করা ফেডারেশনের জন্য বড় কষ্টসাধ্য। এই জায়গায় বাফুফে-কোলম্যান চুক্তি আটকে আছে এবং না হওয়ার শঙ্কা দেখছেন খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এজেন্টের সঙ্গে বোঝাপড়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে আমরা শেষ পর্যন্ত কোলম্যানকে পাব কি না?’

    আগামী ৫ জুন সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সপ্তাহ তিনেকের মতো সময় বাকি। জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রয়োজন দ্রুতই। বিষয়টি অনুধাবন করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এখনও আমরা কোলম্যানের ব্যাপারে ইতিবাচক। এরপরও যদি কোনো কারণে কোলম্যান না হয়, তাহলে তালিকায় পরবর্তী যে আছে তাকে নিতে বলেছি।’

    এদিকে, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল শনিবার রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। আজ রোববার তিনি সাংবাদিকদের সাথে কোচ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। কোচের ইস্যু সুরাহা না হওয়ায় সেটা পিছিয়ে আগামীকাল নির্ধারণ করেছেন। কোলম্যান ও অন্য সম্ভাব্য কোচও ইউরোপের। বাংলাদেশের চেয়ে সময়ে পিছিয়ে থাকায় বাফুফে সভাপতি আজ বাংলাদেশ সময় রাত পর্যন্ত অপেক্ষা করতে চান। এরপর আগামীকাল কোচ বিষয়ে একটি সামগ্রিক আপডেট জানানোর পরিকল্পনা রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:23 AM কোলম্যানকে নিয়োগের সবশেষ আপডেট জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী 6:13 PM ১৫৬ রানের লিড, সিলেট টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ 5:15 PM গুরুতর অভিযোগে আজমুনকে বাদ দিয়ে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা ইরানের 4:26 PM প্রতিষ্ঠার ৯০ বছর পূর্তি উদযাপন করবে মোহামেডান 3:43 PM ২৩২ রানে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড ৪৬ 2:36 PM বিশ্বকাপ ফাইনাল খেলবে ব্রাজিল ও স্পেন: নেইমার 1:49 PM বিশ্বকাপে যাচ্ছে ইরান 1:20 PM সিলেটে পাকিস্তানি ব্যাটারদের কঠিন পরীক্ষা নিল বাংলাদেশ 12:57 PM ভুল চিকিৎসায় মারা গেছেন কারিনা, অভিযোগ বাবার 12:45 PM চেলসিকে হারিয়ে এফএ কাপ চ্যাাম্পিয়ন ম্যান সিটি