• খেলা

    বিশ্বকাপ ফাইনাল খেলবে ব্রাজিল ও স্পেন: নেইমার

      প্রতিনিধি 17 May 2026 , 2:36:09 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল ও স্পেনের মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। একই সঙ্গে তিনি স্বপ্ন দেখেছেন সেই ম্যাচে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করার।

    তবে ৩৪ বছর বয়সী এই তারকার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। বিশেষ করে সৌদি ক্লাব আল হিলালে থাকার সময় তিনি বেশিরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন।

    এদিকে ব্রাজিল জাতীয় দলে এখন একাধিক তরুণ আক্রমণভাগের খেলোয়াড় নিয়মিত জায়গা করে নেয়ায় নেইমারের জন্য দলে ফেরা আরও কঠিন হয়ে উঠেছে।

    বিজ্ঞাপন

    তবুও স্বপ্ন দেখছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সাংবাদিক ব্রুনো ফর্মিগার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক কথোপকথনে নেইমার ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ও স্পেনের মুখোমুখি হওয়ার কথা বলেন এবং ব্রাজিলের ৩-১ ব্যবধানে জয় কল্পনা করেন।

    ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া দেখা দিলে নেইমার সংক্ষেপে বলেন, ‘স্বপ্ন তো দেখতেই হয়, তাই না?’

    এদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছেন, শুধুমাত্র খ্যাতির ভিত্তিতে কাউকে দলে নেয়া হবে না। তিনি বলেন, নেইমার সম্প্রতি উন্নতি করেছেন এবং সান্তোসে নিয়মিত খেলার সুযোগ পাওয়ায় তাকে প্রশংসাও করেছেন। তবে বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে খেলোয়াড়কে অবশ্যই পুরোপুরি ফিট থাকতে হবে এবং ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে হবে।

    সান্তোসে ফিরে কিছু ঝলক দেখালেও নেইমারের ফিটনেস নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে। গত দুই মৌসুমে বারবার চোটে পড়ায় তার ধারাবাহিকতা ব্যাহত হয়েছে।

    সূত্রঃ এমএসএন ও ইয়াহু স্পোর্টস

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:23 PM নকআউট শুরুর পর ফাইনালে কোন দুই দলকে দেখছে সুপারকম্পিউটার? 6:07 PM বিতর্কিত রেফারির হাতে ব্রাজিল-জাপান মহারণ 5:40 PM রহস্যই থেকে গেল ‘কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু 5:11 PM ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু 5:03 PM সন্তান হারানোর বেদনা নিয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামবেন ডাচ তারকা 4:45 PM পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা 2:29 PM রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলোয় যাবে কারা, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার 2:01 PM বিশ্বকাপ শেষেই বিয়ে করতে পারেন রোনালদো 1:44 PM জাপান ম্যাচ ব্রাজিলের জন্য ফাইনাল- আনচেলত্তি 12:49 PM বিশ্বকাপে মেসির সমান গোলও করতে পারেনি ৩০ দেশ