• সারাদেশ

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

      প্রতিনিধি 27 September 2025 , 4:31:14 প্রিন্ট সংস্করণ

    দুর্ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন শুরু করেন
    দুর্ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন শুরু করেন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শ্রাবন্তী আক্তার নামে এ শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রাবন্তী সকালে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বিজ্ঞাপন

    নিহত শ্রাবন্তী গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার বাড়ি চর বাউশিয়া গ্রামে।

    দুর্ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন শুরু করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা নিরাপদ পারাপারের ব্যবস্থা এবং দায়ী চালকের শাস্তি দাবি জানায়।

    এ বিষয়ে পুলিশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বাসটি জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষ বলেন, মহাসড়ক ঘেঁষে শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও নিরাপদে সড়ক পারাপারের কোনো ব্যবস্থা নেই। দ্রুত ফুটওভার ব্রিজ বা স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান তারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯