• খেলা

    ভারত ও চীনে বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তা

      প্রতিনিধি 5 May 2026 , 4:26:22 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত ও চীনে ফুটবল বিশ্বকাপ সরাসরি দেখা যাবে কি না, তা নিয়ে বেশ অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রচার স্বত্ব নিয়ে ফিফার সঙ্গে দেশ দুটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আলোচনা স্থবির হয়ে পড়েছে। কয়েক কোটি ফুটবল অনুরাগী প্রিয় দলের খেলা স্বাচ্ছন্দ্যে দেখতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা কাটছে না।

    রয়টার্সের প্রতিবেদন, ভারতে সম্প্রচার স্বত্বের দৌড়ে এগিয়ে থাকা রিলায়েন্স ও ডিজনির যৌথ উদ্যোগ ফিফাকে মাত্র দুই কোটি ডলারের প্রস্তাব দিয়েছে। কিন্তু ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এই পরিমাণ অর্থ গ্রহণে রাজি নয়। সূত্রমতে, ফিফা আরও বড় অংকের প্রস্তাব আশা করছে। এর আগে সনি গ্রুপও ফিফার সঙ্গে আলোচনায় বসেছিল, তবে শেষ পর্যন্ত তারা কোনো প্রস্তাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    বিজ্ঞাপন

    ভারতে গত ২০২২ কাতার বিশ্বকাপের সময় রিলায়েন্সের মিডিয়া শাখা প্রায় ছয় কোটি ডলারে সম্প্রচার স্বত্ব কিনেছিল। এবার ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য ফিফা শুরুতে ১০ কোটি ডলার চেয়েছিল। কিন্তু রিলায়েন্স-ডিজনি জোট মনে করছে, এবারের বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে, তাই সময়ের পার্থক্যের কারণে ভারতে খেলাগুলো মধ্যরাতের পর সম্প্রচারিত হবে। এতে দর্শকসংখ্যা কম হতে পারে ভেবে তারা বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহী নয়।

    বিশ্বের সবচেয়ে বেশি ফুটবল দর্শক থাকা সত্ত্বেও চীনে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তির খবর পাওয়া যায়নি। অথচ ২০২২ বিশ্বকাপে বিশ্বজুড়ে ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মোট দর্শক ঘণ্টার প্রায় অর্ধেকই এসেছিল চীন থেকে। সাধারণত বিশ্বকাপের অনেক আগে থেকেই চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি প্রচার ও বিজ্ঞাপন কার্যক্রম শুরু করে দেয়। কিন্তু এবার টুর্নামেন্ট শুরু হতে মাত্র পাঁচ সপ্তাহ বাকি থাকলেও তাদের পক্ষ থেকে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

    ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের ১৭৫টিরও বেশি অঞ্চলে তারা ইতিমধ্যে সম্প্রচার চুক্তি সম্পন্ন করেছে। তবে ভারত ও চীনে মিডিয়া স্বত্ব বিক্রির বিষয়ে আলোচনা এখনো চলছে এবং গোপনীয়তার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।

    বিশ্লেষকদের মতে, ভারতের বাজারে ক্রিকেটের মতো ফুটবল এখনো বড় বাণিজ্যিক মুনাফা নিশ্চিত করতে পারে না। বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের প্রভাবে বিজ্ঞাপন বাজারে মন্দা দেখা দেওয়ায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো ঝুঁকি নিতে চাইছে না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:26 PM ভারত ও চীনে বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তা 4:00 PM সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা 3:30 PM টিন সার্টিফিকেট ছাড়া যেসব সেবা আর পাওয়া যাবে না 2:56 PM ফের বিয়ে করলেন অভিনেত্রী হুমায়রা সুবাহ 2:00 PM বোকার জার্সি গায়ে নেইমার, তবে কি আর্জেন্টাইন ক্লাবে যোগ দিচ্ছেন এ তারকা 1:46 PM পশ্চিমবঙ্গ থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী 1:16 PM প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রীর পথে, তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি 12:57 PM চলতি বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন: জাহেদ উর রহমান 12:33 PM সেমিফাইনালের ফিরতি লেগে রাতে মুখোমুখি আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ 11:45 AM ঝিনাইদহে ক্ষুদে সাতারুদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ