• বিনোদন

    ‘আগাছা’: আত্মত্যাগী মানুষের করুণ বাস্তবতার গল্প

      প্রতিনিধি 26 September 2025 , 5:09:12 প্রিন্ট সংস্করণ

    একজন মানুষের করুণ অথচ আবেগঘন জীবনচিত্র তুলে ধরা হয়েছে
    একজন মানুষের করুণ অথচ আবেগঘন জীবনচিত্র তুলে ধরা হয়েছে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সমাজ যখন আত্মকেন্দ্রিকতায় ডুবে, তখন কেউ যদি নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে অন্যের জন্য জীবন উৎসর্গ করে, তাকে সমাজ কীভাবে দেখে? মূল্যায়ন করে, নাকি অবহেলায় ‘আগাছা’ বলে খারিজ করে দেয়?— এমন প্রশ্ন নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘আগাছা’।

    প্লাস মিডিয়ার প্রযোজনা ও বর্ণনাথের পরিচালনায় নির্মিত এই নাটক মুক্তি পেয়েছে ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) প্লাস মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘প্লাস মিডিয়া নাটক’-এ।

    বিজ্ঞাপন

    নাটকের প্রধান চরিত্র মাসুদের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শামীম হাসান চৌধুরী। একেবারে সরল ও স্বার্থহীন চরিত্রে নিজস্ব ধারা ভেঙে অভিনয় করে আবারও প্রমাণ করেছেন নিজের বহুমুখী সক্ষমতা। অপরদিকে সামান্তা পারভেজও অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শকদের।

    আবহমান গ্রামবাংলার প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে সমাজ ও পরিবারে ‘অস্তিত্বহীন’ একজন মানুষের করুণ অথচ আবেগঘন জীবনচিত্র তুলে ধরা হয়েছে। সাত বছরের ভালোবাসাও যখন উপহাসের খোরাক হয়, পরিবারেও যখন নেই কোনো স্থান, তখন অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া মানুষটিই হয়ে ওঠে সমাজের আয়নায় এক ‘আগাছা’।

    নাট্যকার জায়েদ জুলহাসের রচনা এবং বর্ণনাথের পরিচালনাতে নির্মিত ‘আগাছা’ দর্শকদের ভাবতে বাধ্য করবে— আসলেই কি সমাজের তথাকথিত মাপকাঠি যথার্থ? নাকি মানবিকতার দৃষ্টিকোণই সত্যিকার মূল্যায়ন?

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ