• জাতীয়

    ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে যা জানালেন মন্ত্রী

      প্রতিনিধি 6 April 2026 , 2:18:57 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা, সেটা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

    সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।

    মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ শুরু হচ্ছে। এটি চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে।

    বিজ্ঞাপন

    জাটকা আহরণ ক্রয়-বিক্রি ও মজুত করা থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে।

    ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয় তা সৌজন্যমূলক। এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা, সে বিষয়ে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।

    সরকার ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে জানিয়ে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। সাধারণ মানুষের নাগালে ইলিশের দাম চলে আসবে।

    এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের আরও খাদ্যসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে। সরকার আর্থিক সহায়তা বিতরণে কোনো অনিয়ম সহ্য করবে না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:50 PM স্বস্তিকা ও পরমব্রতর বিরুদ্ধে গুরুতর অভিযোগ 1:10 PM প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল 12:52 PM ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা 12:31 PM সৌদিতে রোনালদোর প্রথম শিরোপা উৎসব 12:02 PM প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম 11:52 AM রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা 11:25 AM বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি 6:55 PM বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  6:18 PM অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ম্যানুয়েল নয়ার 5:41 PM ইধিকা-জ্যোতির্ময়ীর পর এবার ঢালিউডে দেবের নায়িকা