• জাতীয়

    বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

      প্রতিনিধি 2 April 2026 , 11:41:56 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হাম হঠাৎ বজ্রপাতের মতো এসেছে, আমাদের কোনো প্রস্তুতি ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সংবাদিকদের এ কথা বলেন তিনি।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এই টিকা দেওয়া হবে।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাভির (ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) কাছ থেকে হামের টিকা ধার হিসেবে নিচ্ছে সরকার। পরে তাদের এই টিকা ফেরত দেওয়া হবে।

    এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের আট বিভাগেই হামের রোগী শনাক্ত হয়েছে। সরকারিভাবে এখনও মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, হামে অর্ধশতাধিক শিশু মারা গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:54 PM সিলেট টেস্টেও চালকের আসনে বাংলাদেশ 12:19 PM সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির 12:11 PM নতুন কুঁড়ি স্পোর্টস: পায়ের জাদুতে দলকে ফাইনালে নিলেন প্রতিভাবান দেব মন্ডল 11:36 AM কান চলচ্চিত্র উৎসবে উজ্জ্বল উপস্থিতি অভিনেত্রী ভাবনার 11:23 AM কোলম্যানকে নিয়োগের সবশেষ আপডেট জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী 6:13 PM ১৫৬ রানের লিড, সিলেট টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ 5:15 PM গুরুতর অভিযোগে আজমুনকে বাদ দিয়ে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা ইরানের 4:26 PM প্রতিষ্ঠার ৯০ বছর পূর্তি উদযাপন করবে মোহামেডান 3:43 PM ২৩২ রানে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড ৪৬ 2:36 PM বিশ্বকাপ ফাইনাল খেলবে ব্রাজিল ও স্পেন: নেইমার