• অর্থনীতি

    পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

      প্রতিনিধি 16 March 2026 , 4:02:59 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া। সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন।

    বিজ্ঞাপন

    মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণে তিনি সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর তাকে এই ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

    তারল্য সংকটে থাকা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক- এই পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এই পরিশোধিত মূলধনের মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা জোগান দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে আসার কথা রয়েছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:06 PM বিমানবন্দর থেকেই ফিরে গেলেন ইরানি ফুটবল প্রতিনিধিরা 5:44 PM বিশ্বকাপের ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার 5:29 PM এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ 4:51 PM ঝিনাইদহের ভেটেরিনারি কলেজই হোক কৃষি বিশ্ববিদ্যালয় 4:18 PM রোনালদোর দাপটে শিরোপার আরও কাছে আল-নাসর 3:57 PM জর্ডানের স্বপ্নযাত্রা: প্রথমবারের মতো বিশ্বকাপে জর্ডান 3:13 PM কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, পূর্বাভাস দিল সুপারকম্পিউটার 1:57 PM ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা 1:15 PM মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু 1:06 PM ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী