• জাতীয়

    জাতীয় সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার হাফিজ উদ্দিন

      প্রতিনিধি 15 March 2026 , 5:30:26 প্রিন্ট সংস্করণ

    জাতীয় সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার হাফিজ উদ্দিন। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদে দেখে দেখে বক্তব্য দেয়া অনুমোদিত নয় বলে জানিয়েছেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের না দেখে বক্তব্য দেয়ার অভ্যাস করার অনুরোধ করেন। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহকে উদ্দেশ্য করে এসব কথা বলেন স্পিকার।

    বিজ্ঞাপন

    এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দুইজন সংসদ সদস্য কাগজ দেখে দেখে পুরো বক্তব্য দেন। এ সময় মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন। একবার তাকিয়ে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ।

    অপরদিকে, অলি উল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা অ্যালাউড না। সংসদে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ। সবার মান্য করা উচিত। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নিতে হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:06 PM ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম 12:28 PM কিশোর অপরাধ প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 12:19 PM প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ 12:01 PM প্যারিসে বায়ার্নের দাপট নাকি পিএসজির প্রতিশোধ 11:44 AM রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি স্থাপন আজ 6:45 PM ড. ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল 6:37 PM ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 5:56 PM ১৮৩ রানের জবাবে বাংলাদেশের অবিস্মরণীয় টি-টোয়েন্টি জয় 5:46 PM পানির কূপ নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা, নিহত ৪২ 4:22 PM ১৮৩ রানের রেকর্ড লক্ষ্য ব্যাট করছে বাংলাদেশ