
প্রতিনিধি 14 March 2026 , 6:41:05 প্রিন্ট সংস্করণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে যাতে কোন বিঘ্ন না ঘটে সে জন্য ঈদের আগে ৭ ও পরে ৫ দিন-মোট ১২ দিন ২৪ ঘন্টা তেলের পাম্পগুলো খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর সড়কে যানচালাচল পর্যবেক্ষন শেষে, গুলিস্থানে বিআরটিসি বাস কাউন্টারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন।
সুত্র: ঢাকা, ১৪ মার্চ-২০২৬, বাসস।