• জাতীয়

    ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 14 March 2026 , 11:48:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

    নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানি ভাতা দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি।

    বিজ্ঞাপন

    ঘোষণা অনুযায়ী, প্রতিটি মসজিদে মাসিক ভাতা ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন।

    প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা দেওয়া হবে। যা থেকে পুরোহিত ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮ হাজার টাকা দেওয়া হবে। যার মধ্যে বিহার অধ্যক্ষ ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা পাবেন।

    এ ছাড়া প্রতি চার্চের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যারমধ্যে পালক/যাজক ৫ হাজার ও সহকারী পালক/যাজক ৩ হাজার টাকা পাবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:48 AM ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 11:15 AM ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ 6:48 PM পাকিস্তানের সঙ্গে সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৭৫ রান 6:27 PM রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি-জুলাই ঐক্যর 6:03 PM গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধ 5:58 PM ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন: রেলমন্ত্রী রবিউল আলম 5:46 PM সিরিজের দ্বিতীয় ম্যাচ: পাকিস্তানের ব্যাটিংয়ে ছন্দপতন 5:39 PM মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত 5:33 PM ২৩ থেকে ২৫ মার্চ জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ 5:27 PM বাগেরহাটে মর্মান্তিক ট্র্যাজেডি: একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন