• জাতীয়

    পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে : অর্থ উপদেষ্টা

      প্রতিনিধি 23 September 2025 , 3:17:10 প্রিন্ট সংস্করণ

    মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি
    মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    অর্থ উপদেষ্টা বলেন, “আজকের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশকে ৪০ হাজার বডি ক্যামেরা সরবরাহ করা হবে। এগুলো পুলিশের জন্য অত্যন্ত জরুরি, তাই যত দ্রুত সম্ভব সংগ্রহ করতে হবে।”

    বিজ্ঞাপন

    ব্যয়ের প্রসঙ্গে তিনি জানান, এই উদ্যোগে কয়েকশ কোটি টাকা খরচ হতে পারে। তবে নির্দিষ্ট অঙ্ক এখনো বলা সম্ভব নয়।

    তিনি আরও বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এই বডি ক্যামেরা সংগ্রহ করবে। “যেভাবে আমরা টিকা ইউনিসেফের মাধ্যমে আনি, তেমনি এখানে ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে। এতে টেন্ডার প্রক্রিয়ার জটিলতা কিংবা দরকষাকষিতে যেতে হবে না।”

    অর্থায়ন প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সম্পূর্ণ খরচ বাংলাদেশ সরকারই বহন করবে। অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে এবং নির্বাচন-সংক্রান্ত খাত থেকেই ব্যয় মেটানো হবে। তবে ক্যামেরাগুলো নির্বাচন কমিশনের জন্য নয়, সরাসরি পুলিশের ব্যবহারের জন্য সরবরাহ করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:09 PM মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী 2:58 PM কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ 2:46 PM নারায়ণগঞ্জে শ্রমিক ও পুলিশের তুমুল সংঘর্ষ 2:40 PM খামেনির অফিসে হামলা, তিনি কোথায়? 2:21 PM অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান 2:09 PM চাঁদাবাজির নির্দিষ্ট তথ্য পেলে অ্যাকশন 12:57 PM ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল 7:02 PM ৫০টির বেশি আসনে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে: গোলাম পরওয়ার 6:46 PM সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল 6:11 PM ধর্ষণ-সহিংসতা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ