• জাতীয়

    ঢাকা-৬ আসনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উদ্যোগ, ভোক্তা অধিকার কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

      প্রতিনিধি 24 February 2026 , 3:46:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর ঢাকা–৬ আসনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বাজারে অস্থিতিশীলতা রোধ এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এ বৈঠকে।

    বিজ্ঞাপন

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়–এর সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর কর্মকর্তাদের সাথে এ বৈঠক করেন। বৈঠকে বাজার ব্যবস্থাপনা, মূল্য তালিকা বাস্তবায়ন, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে নিয়মিত অভিযান পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন সময়ে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বাজারে অনিয়ম রোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে এবং জনগণের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল 5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী 4:55 PM ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা 8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল 7:13 PM বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামিম 7:01 PM বিশ্বকাপের চার দিন আগে নতুন রূপে নেইমার 6:52 PM দক্ষ যুবশক্তিই হবে সমৃদ্ধির চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান 6:41 PM রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড 6:10 PM বিশ্বকাপের আগেই ধাক্কা আর্জেন্টিনা শিবিরে