• জাতীয়

    প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ

      প্রতিনিধি 19 February 2026 , 12:54:19 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ -জামান, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

    বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয় বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, “সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে দ্বিতীয় দিনের মত অফিস করছেন। দিনের কর্মসূচি অনুযায়ী আজ তিন বাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।”

    তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তার সঙ্গে তিন বাহিনীর প্রধানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

    গত মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের নতুন সরকারের শপথ হয়। বুধবার তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

    পরে সেখান থেকে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে সচিবালয়ে তার প্রথম কর্মদিবস শুরু করেন। বিকালে তিনি মন্ত্রিসভার বৈঠকও করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:57 PM ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী 12:47 PM জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী 12:37 PM ভোটের কালি মোছার আগেই এ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে: রিজভী 12:11 PM রাজনীতি ও ক্রিকেট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাকিব 11:51 AM জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা 11:36 AM আজ থেকে দিনে দুইবেলা সংসদ অধিবেশন 11:21 AM সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার 6:55 PM হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু 6:27 PM ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ 6:08 PM সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল