...
  • জাতীয়

    কোন দল কত শতাংশ ভোট পেয়েছে, জানিয়েছে নির্বাচন কমিশন

      প্রতিনিধি 15 February 2026 , 7:09:42 প্রিন্ট সংস্করণ

    নির্বাচন কমিশন। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে, সেটি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভূমিধস বিজয় পাওয়া বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির তৈরি করা দলভিত্তিক প্রাপ্ত ভোটের হার সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

    প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২৯৯ আসনের ভোটে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। চট্টগ্রাম-২ ও চট্রগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা করা হবে, আদালতের মামলা নিষ্পত্তির পর।

    বিজ্ঞাপন

    অপরদিকে, ইসির ঘোষিত ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে ২৯৭টি আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। হ্যাঁ- এর পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর-না এর পক্ষে ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

    নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি। এনসিপি ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে ১টি। গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি। এ ছাড়াও, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিস পেয়েছে ১টি করে আসন।

    অপর রাজনৈতিক দলগুলোর মধ্যে- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩ দশমিক ০৫ শতাংশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ২ দশমিক ০৯ শতাংশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে, জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসনই পায়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:55 PM হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু 6:27 PM ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ 6:08 PM সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল 5:57 PM দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে 5:50 PM দড়ি বেয়ে মসজিদে যাওয়া সেই প্রবীণ মুয়াজ্জিন আর নেই 5:15 PM মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ 4:53 PM রজধানীতে কোকেনসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার 4:40 PM ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ 4:30 PM ট্রাইব্যুনালে হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার 4:15 PM সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত ১৩, স্বতন্ত্র ১
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.