• বিনোদন

    ভোটকেন্দ্রে কাবিলার সঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারীর কুশলাদি বিনিময়

      প্রতিনিধি 12 February 2026 , 1:52:16 প্রিন্ট সংস্করণ

    ভোটকেন্দ্রে কাবিলার সঙ্গে দেখা হলো, নাসীরুদ্দীন পাটওয়ারীর। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের তারকারাও। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-৮ আসনের ভোটার হিসেবে রাজধানীর আরামবাগ ভোটকেন্দ্রে যান জনপ্রিয় খল ও কৌতুক অভিনেতা নজরুল ইসলাম শামীম ওরফে কাবিলা। সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Ôশাপলা কলিÕ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে দেখা এবং দুজনের মধ্যে কুশলাদি বিনিময় হয়।

    বিজ্ঞাপন

    সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তিনি নিজেই এগিয়ে গিয়ে কাবিলার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। কাবিলাও বেশ হাসিমুখে তার আবেদনে সাড়া দেন।

    দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। এ কারণে বর্তমানে নিচু স্বরে কথা বলতে হয় তাকে, যার ফলে রুপালি পর্দায় আগের মতো নিয়মিত দেখা যায় না।

    উল্লেখ্য; বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু