• আইন-আদালত

    এম এ কাইয়ুমসহ বিএনপি’র ৩ প্রার্থীর নির্বাচন করতে বাধা নেই: আদালত

      প্রতিনিধি 10 February 2026 , 5:39:22 প্রিন্ট সংস্করণ

    বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম (বামে), মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (মাঝে) ও কাজী রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় নির্বাচনের আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে, বিএনপির ৩ প্রার্থী ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুম এবং ঋণখেলাপির জন্য কুমিল্লা-৩ আসনে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। তাই এবার এই ৩ প্রার্থীর নির্বাচন করতে আর কোনো বাঁধা থাকল না।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়। এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য এ দিন ঠিক করেন। অপরদিকে, বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে প্রার্থিতা স্থগিত চেয়ে গত ২ ফেব্রুয়ারি রিট করেছিলেন, ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম।

    তবে শুনানি শেষে গত ৩ ফেব্রুয়ারি রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৫ ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন নাহিদ। আবেদনে বলা হয়, এম এ কাইয়ুম-ভানুয়াতো নামের একটি দেশের নাগরিক। সেই আপিলের শুনানির তারিখ পিছিয়েছে। সেটি হবে নির্বাচনের পর।

    বিজ্ঞাপন

    এ ছাড়া কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। নির্বাচন কমিশন ওই আবেদন খারিজ করে দিলে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্ট রিট খারিজ করে দিলে লিভ টু আপিল করেন ইউসুফ সোহেল। সেটিও খারিজ করে দিয়েছেন আদালত।

    অপরদিকে, বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তা। পরে ঋণখেলাপির অভিযোগে একই আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ নির্বাচন কমিশনে আপিল করেন, রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে।

    তবে উভয়েই তাদের আপিল প্রত্যাহার করে নেন। পরে ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন কাজী রফিকুল ইসলামের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে তা খারিজ করে দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তিনি। আদালত সেটির শুনানিও নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে আদেশ দেন। ফলে বিএনপির এই ৩ প্রার্থীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:27 AM বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ 11:18 AM সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন 6:34 PM আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে 4:47 PM জিম্বাবুয়েকে ১৪১ রানে ধসিয়ে দিল বাংলাদেশ 4:20 PM বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে, ৮৭ রানে নেই ৮ উইকেট 3:46 PM ব্রাজিলের সাংবাদিক, ‘আর্জেন্টাইন বিমানকর্মী’ নিয়ে রসিকতা রোনালদোর 3:19 PM স্পেন-পর্তুগাল ম্যাচে জয়ী হবে কোন দল, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার 2:04 PM টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ 1:44 PM একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে: সাফা কবির 1:13 PM যুক্তরাষ্ট্র তারকার লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা