• জাতীয়

    বাংলাদেশে ফিরছে গণতন্ত্র, নির্বাচন হবে বিশ্বাসযোগ্য: ইইউর পর্যবেক্ষক প্রধানের

      প্রতিনিধি 10 February 2026 , 10:31:14 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের এবারের নির্বাচন হবে বিশ্বাসযোগ্য, আস্থার এবং অংশগ্রহণমূলক নির্বাচন। একই সঙ্গে ফিরবে গণতন্ত্র, রাজনৈতিক ক্ষমতার জবাবদিহিতা এবং আইনের শাসন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন অনুষ্ঠানে এসব কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, আমরা একটি অত্যন্ত ভালো, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য এবং সর্বোপরি আস্থাভাজন নির্বাচনের প্রত্যাশা করছি। এখন পর্যন্ত পরিবেশ যথেষ্ট ইতিবাচক। এই নির্বাচন মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রে একটি নতুন অধ্যায় হওয়া উচিত। এই কারণেই সামগ্রিক পরিবেশ ও সাধারণ প্রত্যাশা অত্যন্ত আশাব্যঞ্জক।

    তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে আসছে। নির্বাচনি প্রক্রিয়া সম্পূর্ণরূপে অঙ্গীকারবদ্ধ এবং আমরা সত্যিই এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ঝুঁকির প্রশ্নের জবাবে ইভার্স ইজাবস বলেন, কিছু এলাকা ঝুঁকিপূর্ণ হলেও আইনশৃঙ্খলা বাহিনী তা মোকাবিলায় সক্ষম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:59 AM প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা 10:51 AM কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 7:33 PM সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা 6:39 PM চাকরি হারালেন ৪৩তম ব্যাচের চার এএসপি 6:27 PM দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ২ 6:23 PM দেশবাসীকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:13 PM ১২০ অধ্যাদেশে ঐকমত্য, গণভোট ও দুদক আইন নিয়ে বিতর্ক 5:56 PM স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস 5:39 PM স্বামীর পরকীয়ায় সংসার ভাঙল মৌসুমী হামিদের 5:30 PM শীত-গরম-বৃষ্টির মিশেলে আগাম কালবৈশাখীর আভাস