• জাতীয়

    ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল নিতে পারবেন: ইসি সানাউল্লাহ

      প্রতিনিধি 9 February 2026 , 6:21:59 প্রিন্ট সংস্করণ

    নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আবদুর রহমান খান: আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরণের সমস্যায় পড়বেন না।

    অপরদিকে, এর আগে নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

    বিজ্ঞাপন

    ইসির নির্দেশনায় বলা হয়, ভোটকেন্দ্রের ভেতরে কেবল ৩ শ্রেণির কর্মকর্তা মোবাইল ফোন বহনের অনুমতি পাবেন। তারা হলেন-সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এবং ইলেকশন সিকিউরিটি-২০২৬ অ্যাপ ব্যবহারের জন্য দায়িত্বপ্রাপ্ত ২জন আনসার সদস্য (এম্বডায়েড আনসার/জেনারেল আনসার/ভিডিপি)।

    চিঠির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়। এই সিদ্ধান্তের ফলে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রার্থী ও সাংবাদিকদের মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ হওয়ায় সাংবাদিক সমাজে উদ্বেগ তৈরি হয়।

    এর পরিপ্রেক্ষিতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানায়।

    আরএফইডি সভাপতি কাজী জেবেল বলেন, এ ধরনের সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তিনি বলেন, এমন সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে। সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোন একটি অপরিহার্য উপকরণ।

    উল্লেখ্য: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:21 PM ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল নিতে পারবেন: ইসি সানাউল্লাহ 6:13 PM রাজধানীতে ৩৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার 5:53 PM মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ইসির 5:34 PM বিএনপির নির্বাচনী প্রচারণায় ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা 5:19 PM নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে শামীম আহমেদের রিট 4:11 PM ১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন: তারেক রহমান 3:59 PM পুরোনো শাড়ি পরে শেষ বিদায়ের ইচ্ছা স্বস্তিকার 3:19 PM কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান এখন ঢাকায় 2:52 PM ​ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজকে অপসারণ 2:06 PM বিগত নির্বাচনে ভোট নিয়ে নাটক হয়েছে, এবার মানুষ অধিকার প্রয়োগ করবে: তারেক রহমান