• রাজনীতি

    ডিগ্রিধারী না হয়েও ডা. পদবি ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ

      প্রতিনিধি 8 February 2026 , 12:01:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ডিগ্রিধারী না হয়েও নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করায় ফেনী-৩ আসনে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপালনকারী যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ নোটিশ দেন।

    বিজ্ঞাপন

    শোকজ পত্রে উল্লেখ করা হয়, নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করছেন। কিন্তু তার নির্বাচনী হলফনামায় ডাক্তার পদবি উল্লেখ করেননি। যা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এছাড়াও এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

    নোটিশে মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

    উল্লেখ, মোহাম্মদ ফখরুদ্দিন হোমিওপ্যাথিক চিকিৎসক।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:01 PM ডিগ্রিধারী না হয়েও ডা. পদবি ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ 11:51 AM জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বুলবুল 11:06 AM অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর 10:54 AM থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও 10:41 AM যৌথাবাহিনীর অভিযানে ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা গ্রেপ্তার 10:34 AM গুম ও খুনের মামলা: জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ 7:52 PM রবি ও সোমবার ঢাকার ১৪টি স্থানে জনসভা করবেন তারেক রহমান 7:26 PM ফাহিমের ব্যাটে পাকিস্তানকে ৩ উইকেটের জয় এনে দিয়েছে 7:00 PM ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে, আপিল বিভাগে নাহিদের আবেদন 6:28 PM রাজধানীতে ঢাকা-১৬সহ দুটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী