...
  • জাতীয়

    নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে

      প্রতিনিধি 7 February 2026 , 11:09:17 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি রাজধানী ঢাকাসহ সারা দেশের সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটি যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়।

    সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট উপলক্ষ্যে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে সরকারি সিদ্ধান্ত মেনে ওই দুই দিন সব ধরনের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

    বিজ্ঞাপন

    নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি শিল্পকারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি নির্ধারণ করা হয়েছে। ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে এমনিতেই সাধারণ ছুটি থাকছে।

    এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখার জন্য ১২ ফেব্রুয়ারি বাড়তি মেট্রোরেল চলবে। এ ছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:58 PM সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল 2:49 PM সাফজয়ী যুবাদের সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী 2:18 PM ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে যা জানালেন মন্ত্রী 1:46 PM ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র, ইরান, মধ্যস্থতাকারীরা: অ্যাক্সিওস 1:35 PM রাজনীতিতে ফেরার প্রসঙ্গে যা বললেন সাকিব 12:37 PM ৭০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে রিয়ালে যাচ্ছেন আর্জেন্টাইন তরুণ 12:18 PM ভূমধ্যসাগরে নিখোঁজ ৭০ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে উদ্ধার বাংলাদেশিসহ ৩২ 12:03 PM জামিন পেলেন বাউল আবুল সরকার 11:40 AM শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া 11:31 AM প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.