• সর্বশেষ

    ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

      প্রতিনিধি 6 February 2026 , 7:16:32 প্রিন্ট সংস্করণ

    ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান-বাসসকে এসব তথ্য জানান।

    তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া, ৪ লাখ ৪৯ হাজার ৬ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন।

    বিজ্ঞাপন

    অপরদিকে, ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

    ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের ভেতরে ৩ লাখ ২৪ হাজার ২ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোট দিয়েছেন এবং ২ লাখ ১৩ হাজার ৬৯৭ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩০ হাজার ৭০৬টি ব্যালট গ্রহণ করেছেন।

    সালীম আহমাদ খান জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:16 PM ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে 7:10 PM ভোট কিনতে রাতের অন্ধকারে টাকা বিতরণে নেমেছে জামায়াত: আমিনুল হক 7:08 PM রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, কাউকে লুটপাট করতে দেবো না: জামায়াত আমীর 6:51 PM ইরান-যুক্তরাষ্ট্র; বহুল প্রতীক্ষিত পরমাণু বিষয়ক আলোচনা শুরু 6:39 PM দাঁড়িপাল্লা ও শাপলা কলি হচ্ছে পরিবর্তনের প্রতীক: নাহিদ ইসলাম 6:32 PM “সংসদে গেলে ‘নো সার্ভিস-নো বিল’ আইন প্রস্তাব তুলবো” 4:48 PM ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 4:43 PM রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে সামনে রেখে বিএনপি’র নির্বাচনী ইশতেহার ঘোষণা 2:42 PM ভোজ্যতেল-মুরগির দাম বাড়লেও কমেছে সবজি ও ডিমে 2:31 PM প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন