• বাণিজ্য

    ভোজ্যতেল-মুরগির দাম বাড়লেও কমেছে সবজি ও ডিমে

      প্রতিনিধি 6 February 2026 , 2:42:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রমজান মাস সামনে রেখে দেশের বাজারে হঠাৎ বেড়ে গেছে ভোজ্যতেলের দাম। তবে মিলমালিকেরা বলছেন, বিশ্ববাজারের বাড়তি দামের প্রভাব এখনো বাজারে নেই। একশ্রেণির অসাধু ব্যবসায়ী সয়াবিন ও পাম তেলের দাম বাড়িয়ে দিয়েছেন। খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলেও কোম্পানিগুলো কমিশন কমিয়ে দিয়ে কৌশলে দাম বাড়িয়েছে; এরই প্রভাব পড়েছে খুচরা বাজারে।

    এদিকে সরবরাহ বেড়ে কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম কমতির দিকে রয়েছে। মুরগির দাম কেজিতে ১০ টাকা বাড়লেও ডিমের দাম ডজনে পাঁচ টাকা কমেছে। ব্যবসায়ীরা বলছেন, এবার রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের সরবরাহ প্রচুর। ফলে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।

    বিজ্ঞাপন

    কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী ইমাম উদ্দিন বাবলু বলেন, সরবরাহ স্বাভাবিক থাকলেও কোম্পানিগুলো ভোজ্যতেলে কমিশন কমিয়ে দেওয়ায় এর কিছুটা প্রভাব পড়েছে খুচরা বাজারে। এছাড়া ডাল-চিনিসহ রমজানে অধিক চাহিদাসম্পন্ন পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

    সংশ্লিষ্ট সত্রগুলো বলছে, দেশে বার্ষিক ভোজ্যতেলের চাহিদা প্রায় ২৫ লাখ টন। এর মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্যানুযায়ী গত ডিসেম্বর পর্যন্ত পরিশোধিত ও অপরিশোধিত মিলে শুধু পাম তেল আমদানি হয়েছে ২৪ লাখ ৪৬ হাজার ৮৮৩ টন। এর বাইরে সয়াবিনের বীজ আমদানি করে রিফাইনারিগুলোর সয়াবিন উৎপাদন আছে।

    সাধারণত রোজার মাসে প্রায় তিন লাখ টন ভোজ্যতেলের চাহিদা থাকে। কিন্তু আমদানি হয়েছে এর চেয়ে অনেক বেশি। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসেই প্রায় পৌনে চার লাখ টন ভোজ্যতেল আমদানি হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্রগুলো। এছাড়া চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় আছে তিনটি ট্যাংকার বোঝাই প্রায় এক লাখ টন সয়াবিন তেল। কিন্তু তবুও বাজারে দাম বাড়ছে ভোজ্যতেলের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা