• আন্তর্জাতিক

    জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে, বাংলাদেশ- ভারতকে আমন্ত্রণ জানিয়েছে

      প্রতিনিধি 2 February 2026 , 5:05:06 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে, কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণে, ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

    তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। অপরদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

    বিজ্ঞাপন

    একই সঙ্গে আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারত এখনও জানায়নি, তারা পর্যবেক্ষক দল পাঠাবে কি না।

    উল্লেখ্য: অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি রয়েছেন। অংশগ্রহণ নিশ্চিত করা পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে-ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:23 PM নকআউট শুরুর পর ফাইনালে কোন দুই দলকে দেখছে সুপারকম্পিউটার? 6:07 PM বিতর্কিত রেফারির হাতে ব্রাজিল-জাপান মহারণ 5:40 PM রহস্যই থেকে গেল ‘কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু 5:11 PM ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু 5:03 PM সন্তান হারানোর বেদনা নিয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামবেন ডাচ তারকা 4:45 PM পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা 2:29 PM রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলোয় যাবে কারা, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার 2:01 PM বিশ্বকাপ শেষেই বিয়ে করতে পারেন রোনালদো 1:44 PM জাপান ম্যাচ ব্রাজিলের জন্য ফাইনাল- আনচেলত্তি 12:49 PM বিশ্বকাপে মেসির সমান গোলও করতে পারেনি ৩০ দেশ