• আন্তর্জাতিক

    কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনায় এমপিসহ ১৫ জন নিহত

      প্রতিনিধি 29 January 2026 , 12:41:38 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কলম্বিয়ায় একটি প্লেন দুর্ঘটনায় এক আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত হয়েছেন। বোগোতা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি পাহাড়ি অঞ্চলে কলম্বিয়ার এক আইনপ্রণেতাসহ ১৫ জন যাত্রী বহনকারী একটি টুইন-প্রোপেলার প্লেন বিধ্বস্ত হয়। এতে যাত্রী এবং ক্রুসহ সব আরোহী প্রাণ হারান। খবর এএফপির।

    কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে প্লেনটি উড্ডয়ন করেছিল এবং দুপুরের দিকে ওকানায় অবতরণের কিছুক্ষণ আগে ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    বিজ্ঞাপন

    কলম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা পরিচালিত ফ্লাইটটিতে ১৩ জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য ছিলেন। বিমান কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং বিমানের কোনো আরোহীই বেঁচে নেই।

    স্থানীয় পত্রিকা সেমানাকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তর সান্তান্দা রাজ্যের গভর্নর উইলিয়াম ভিলামিজার জানিয়েছেন, এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট গুস্তাভে পেট্রো সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, এক কলম্বিয়ান আইনপ্রণেতা এবং আইনসভার এক প্রার্থী ওই প্লেনে ছিলেন। তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা।

    নিহতদের মধ্যে ছিলেন কলম্বিয়ার চেম্বার অব ডেপুটির সদস্য ৩৬ বছর বয়সী প্রতিনিধি ডায়োজেনেস কুইন্টেরো এবং আসন্ন নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেডো। কুইন্টেরোর দল তাকে ‌‘তার সমর্থকদের প্রতি নিবেদিতপ্রাণ নেতা’ হিসেবে বর্ণনা করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:50 AM মাশরাফি তার বাবাকে বলেছেন- আমি মারা গেলে আমার লাশ যেন নড়াইলে না নেয়া হয় 11:26 AM লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 6:59 PM বিশ্বকাপের এই ৯টি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব 6:39 PM কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ করলো সরকার 6:29 PM গাঁজাসেবন না করলে নাসীরউদ্দীন পাটোয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন 5:41 PM ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন 5:16 PM ৯ বার ভূমিকম্পে কাঁপল ইরান 4:44 PM কান মাতালেন আলিয়া ভাট, হীরার ঝলক দেখালেন অভিনেত্রী 3:30 PM বিসিবি নির্বাচনের উত্তাপ শুরু, গঠন হলো নির্বাচন কমিশন 3:09 PM ২৭তম বিসিএসের ৯৬ বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি