• খেলা

    কমনওয়েলথ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে বাংলাদেশ দলের দাপুটে জয়

      প্রতিনিধি 19 September 2025 , 4:15:42 প্রিন্ট সংস্করণ

    হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে বাংলাদেশ দলের দাপুটে জয়
    হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে বাংলাদেশ দলের দাপুটে জয়
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মালদ্বীপে অনুষ্ঠিত ‘১ম কমনওয়েলথ পুরুষ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫’ এ দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ বীচ হ্যান্ডবল দল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ০৭-০৩ গোলের ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

    বিজ্ঞাপন

    বাংলাদেশ দলের হয়ে বিজিবি’র সিপাহী মোঃ খোকন মোল্লা, সিপাহী মোঃ আঃ রউফ, সিপাহী অনিক পারিয়াল এবং সিপাহী মোঃ নাহিদ আলী অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। ম্যাচে দুর্দান্ত খেলে আবারও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজিবির সিপাহী খোকন মোল্লা।

    এর আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫৩-২৭ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ দল। সে ম্যাচেও সেরা খেলোয়াড় হন খোকন মোল্লা।

    উল্লেখ্য, ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপে চলমান এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ ও সাউথ আফ্রিকাসহ মোট ছয়টি দল অংশ নিচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন 1:57 PM ‘পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল’ 1:38 PM কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই 1:22 PM হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আশা ভোঁসলে 1:09 PM বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৫৫ সদস্যের দল, যারা আছেন স্কালোনির তালিকায় 12:42 PM সিলেটের বাংলাদেশ–ভারত সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত