• খেলা

    সাকিবের দলে ফেরা নিয়ে বিসিবিকে স্পষ্ট বার্তা দিলেন তামিম ইকবাল

      প্রতিনিধি 28 January 2026 , 12:33:03 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দেশের ক্রিকেটে পুনরায় সাকিব আল হাসানের ফেরা নিয়ে বিসিবিকে স্পষ্ট বার্তা দিয়েছেন।

    ‘অফ স্ক্রিন উইথ সাঈদ জামান’ পডকাস্টে তিনি বলেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়াবিদ এবং তার অবস্থানে কোনো সন্দেহ নেই। তবে সাকিবের ফেরার বিষয়ে যদি সরকার থেকে সবুজ সংকেত দেওয়া হয় এবং সবদিক থেকে বিষয়গুলো ঠিক থাকে, আর বোর্ড মনে করে সে সক্ষম, তাহলে তাকে অবশ্যই খেলানো উচিত।

    বিজ্ঞাপন

    তবে যদি বিষয়টি শুধু লোক দেখানো বা কোনো কিছু ধামাচাপা দিতে করা হয়, তাহলে সেটি না করাই ভালো বলে মত দেন তামিম। তামিম যোগ করেন, একজন ক্রিকেটার হিসেবে সে (সাকিব) এই সম্মান পাওয়ার যোগ্য। তার সঙ্গে এ ধরনের বিষয়, নোংরামি বলবো না কিন্তু এ ধরনের স্টান্টবাজি না করলেই ভালো।

    সাকিব এবং তামিমের মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা থাকলেও তামিম জানান, তাদের মধ্যে কোনো বড় কোনো ঝগড়া বা মনোমালিন্যের স্মৃতি তার নেই। তবে স্বীকার করেন, কিছু ভুল বোঝাবুঝির কারণে বিষয়টি বাড়িয়ে তোলা হয়েছে, যা বাস্তবে ততটা গুরুতর নয়। বিসিবি এখন এই বার্তাকে গুরুত্ব দিয়ে সাকিবের ফেরার বিষয়ে চিন্তা-ভাবনা করছে বলে ধারণা করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:19 AM হারলেও হৃদয় জিতল কেপ ভার্দে, কাঁপল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা 11:03 AM কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসা করলেন মেসি 6:14 PM বিশ্বকাপের মধ্যেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলকিপার 5:46 PM যুক্তরাষ্ট্রে আস্ত স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান 5:26 PM মেসির জন্মদিনে চিঠি লিখে স্বপ্ন পূরণ হলো ৮ বছরের খুদে মানুর 4:55 PM যুক্তরাষ্ট্রের ফুটবলার লাল কার্ড দেখায় ১২ কোটি টাকার পিজ্জা উপহার 3:43 PM পাঁচ শব্দে রোনালদোর বার্তা 3:11 PM কার্লো আনচেলত্তি: তৈরি থাকুন, আমরা আসছি-নরওয়ের কোচের হুমকি 2:09 PM কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা সেনেগাল তারকা ফুটবলারের 1:51 PM ‘ওয়ান লাস্ট ডান্স’ কার?