• খেলা

    সব ঠিক থাকলে জাতীয় দলে ফিরছেন সাকিব

      প্রতিনিধি 25 January 2026 , 8:53:26 প্রিন্ট সংস্করণ

    সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর কোথাও নেই দেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল তারকা সাকিব আল হাসান। তিনি চেয়েছিলেন বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে, দেশের মাটিতে দলের প্রতিনিধিত্ব করতে। এতদিন সেসব না হলেও সাকিবকে আবারো ফেরানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    শনিবার (২৪ জানুয়ারি) বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

    সংবাদ সম্মেলনে আমজাদ হোসেন বলেন, যদি সাকিব আল হাসানের এভেইলেবিলিটি, ফিটনেস ও অ্যাকসেসেবেলেটি, সঙ্গে যে ভেন্যুতে খেলা হবে, ওখানে যদি উপস্থিত থাকার মতো সক্ষমতা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তী সময়ে দলে নির্বাচনের জন্য বিবেচনা করবে।

    বিজ্ঞাপন

    আমজাদ যোগ করেন, সাকিবের সঙ্গে আলাপ–আলোচনা হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ধরনের সিরিজেই খেলতে চান কি না? দুইটার জন্য অ্যাভেইলেবল আছেন কি না? তিনি বলেছেন, আছেন। তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি হয়তো জেনেবুঝেই সিদ্ধান্ত দিয়েছেন।

    বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কীভাবে কী হবে এটা আলাদা ব্যাপার, সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে তাকে চেয়েছি। আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে, সেখানে আমরা সাকিবকে রাখার প্রস্তাব রেখেছি। সাকিব দেশে এসে রিটায়ার করবে এটা তার একটা ইচ্ছা।

    টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বললেও ওয়ানডে ক্রিকেট থেকে এখনো অবসর নেননি সাকিব। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেও দেশের হয়ে খেলা হয়ে উঠছে না সাকিবের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:20 PM কারিনার পর হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা 3:27 PM ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের নতুন নক্ষত্র রিমি 1:30 PM বাংলাদেশের দরকার ৮ উইকেট, পাকিস্তানের ৩৩৬ রান 12:27 PM সালমান খানের বাসভবনে সাপের আতঙ্ক 12:06 PM ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার 11:33 AM নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল 6:47 PM ঈদুল আজহা ২৮ মে 6:38 PM প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:25 PM পাকিস্তানের সামনে পাহাড়সম লক্ষ্য রাখল বাংলাদেশ 4:18 PM জীবনসঙ্গী খোঁজার তাড়া নেই সারা আলীর